জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:০৩
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রাণবন্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নীল রতন দেব,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে,এম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্,উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক জাহেদুল ইসলাম লাবু,জাতীয় ছাত্র শক্তির আহবায়ক মোতালেব হোসেনসহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের স্বজন প্রমুখ।



এ ছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোসাঃ মাহমুদা খাতুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান,খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সুশীল সমাজ,সাংবাদিক ও জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের স্বজনরা 

উপস্থিত ছিলেন।সভায় ৫ আগস্ট দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা,স্মৃতিচারণ, সকল মসজিদ, মন্দির,গির্জায় দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা, দোয়া ও মোনাজাত,বিশেষ সময়ে বিভিন্ন হাট বাজারের সড়ক ও জন গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা প্রদর্শনী, প্রামাণ্য চলচিত্র প্রদর্শন, প্রীতিভোজের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ইউএনও আরিফুর রহমান জুলাই গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারীভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের খোঁজখবর নেন,পাশাশি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সবার সহযোগিতা কামনা করেন।


অপর দিকে সভায় উপস্থিত জুলাই গণঅভ্যুত্থানে অংশীজনরা তাদের বক্তব্যে বলেন,জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি রক্তক্ষয়ী ও গুরুত্বপূর্ণ অধ্যায়।আজকে এ জুলাই গণঅভ্যুত্থান না হলে এখানে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতামনা।তাই দিবসটি আরো বেশি মর্যাদায় পালনসহ আগামী প্রজন্মের মাঝে জুলাই চেতনাকে ছড়িয়ে দিতে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ আগামীতে উপজেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান তারা। যা এর মাধ্যমে এ উপজেলা দেশের মধ্যে অন্য জেলা-উপজেলা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।তারা আরো বলেন,এ ব্যাপারে আমরা সকল রাজনৈতিক দল সহযোগিতার হাত বাড়িয়ে দিব।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য