স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের কয়েকটি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলার পাশাপাশি রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা অংশ নেন।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে, গত ১৮ জুলাই রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিএনপি নেতাদের সঙ্গে পৃথক সাংগঠনিক সভা করেন তারেক রহমান। ধারাবাহিক এ বৈঠকের মাধ্যমে বিভাগের সব জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হচ্ছে।
এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।