আজকের দিনেই শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের ইতিহাস

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০৯
আজকের দিনেই শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের ইতিহাস

আজ থেকে ৯৬ বছর আগে, ১৯৩০ সালের ১৩ জুলাই, বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের যাত্রা শুরু হয়। উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের উদ্বোধনী দিনে একই সময়ে মাঠে গড়ায় দুটি ম্যাচ, যার মধ্য দিয়েই সূচনা হয় বিশ্বকাপের দীর্ঘ ও গৌরবময় ইতিহাস।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফ্রান্স ৪-১ গোলে মেক্সিকোকে পরাজিত করে। একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে যুক্তরাষ্ট্র ৩-০ গোলে হারায় বেলজিয়ামকে। এই দুটি ম্যাচই বিশ্বকাপ ফুটবলের প্রথম আনুষ্ঠানিক লড়াই হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।

প্রথম আসরের পর প্রায় এক শতাব্দী পেরিয়ে বিশ্বকাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরে পরিণত হয়েছে। প্রতি চার বছর পর বিশ্বের সেরা জাতীয় দলগুলো ফুটবলের সর্বোচ্চ শিরোপা জয়ের লক্ষ্যে এই প্রতিযোগিতায় অংশ নেয়, যা কোটি কোটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল, যারা পাঁচবার শিরোপা জিতেছে। ইতালি ও জার্মানি চারবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিনবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য