ব্যান্ড পার্টি ও পালকির শোভাযাত্রায় ভোটকেন্দ্রে অভিনেতা শম্ভু সরকার সঞ্জয়, জমে উঠল শিল্পী সমিতির নির্বাচ
দে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৩৯
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন ঘিরে শুক্রবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও শিল্পীদের আনাগোনা, প্রার্থীদের শুভেচ্ছা বিনিময়, ফুল দিয়ে ভোটার বরণ এবং গণমাধ্যমের সরব উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মোট ৫৭৩ জন ভোটারের ভোটে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় বিভিন্ন পদের প্রার্থী ও তাদের সমর্থকেরা ভোটারদের ফুল দিয়ে স্বাগত জানান। প্রধান ফটকে ভোটারদের শুভেচ্ছা জানাতে দেখা যায় কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী শিপন মিত্র ও চিত্রনায়িকা জলিকে। তারা দুজনই শিবা সানু–জয় চৌধুরী পরিষদের প্রার্থী।
সকাল পৌনে ১০টার দিকে ভোট দিতে এফডিসিতে আসেন জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম। ভোট প্রদান শেষে তিনি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে বলেন, নির্বাচন শেষে সবাই আবার এক পরিবারের সদস্য। তাই বিভেদ নয়, ঐক্যের পরিবেশ বজায় থাকুক—এটাই তার প্রত্যাশা।
তবে দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল অভিনেতা শম্ভু সরকার সঞ্জয়ের ব্যতিক্রমী আগমন। ব্যান্ড পার্টি এবং পালকির শোভাযাত্রা নিয়ে ভোটকেন্দ্রে এসে মুহূর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সোনালি পোশাক, কাঁধে শাল এবং হাতে লাঠি নিয়ে তার বর্ণিল উপস্থিতি শিল্পী, দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।
ভোট দেওয়ার পর নিজের এই ভিন্নধর্মী আয়োজনের কারণ ব্যাখ্যা করে শম্ভু সরকার সঞ্জয় বলেন, শিল্পী সমিতির নির্বাচন তার কাছে শুধুই ভোট নয়, এটি একটি উৎসব। সেই উৎসবকে আরও রঙিন করতেই প্রতি নির্বাচনে ভিন্নধর্মী আয়োজনে হাজির হওয়ার চেষ্টা করেন তিনি। এর আগে কখনও ঘোড়ায় চড়ে, কখনও সৈন্যবাহিনীর আদলে ভোটকেন্দ্রে এসেছেন। এবার সেই ধারাবাহিকতায় বেছে নিয়েছেন পালকির শোভাযাত্রা।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে সভাপতি পদে রয়েছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে সভাপতি পদে লড়ছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। এছাড়া বিভিন্ন পদে ১০ জনের বেশি স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত মেয়াদের সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই নির্বাচন করছেন না। ফলে ৫৭৩ জন সদস্যের ভোটে শিল্পী সমিতি পেতে যাচ্ছে নতুন নেতৃত্ব, যা চলচ্চিত্র অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করবে।ন
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন প্রতিবেদক · 16 hours ago
মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ৩১ জুলাই। তবে আন্তর্জাতিক মুক্তির এক দিন আগেই বাংলাদেশের দর্শকরা সিনেমাটি উপভোগের...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 days ago
ভারতের নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যেই বলিউড তারকাদের নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আ...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 days ago
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 3 days ago
ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায় তিন আপন বোন একই যুবককে হিন্দু রীতি মেনে বিয়ে করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।গত ১৭ জুলাই স্থানীয় একটি মন্দিরে সরোজ, সাবিত্রী ও সন্তোষ নামে তিন বোন বিকাশ নামে এক যুবকের সঙ্গে বিবাহব...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 4 days ago
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন), যিনি সালমান শাহ নামে পরিচিত, তার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত।বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন প্রতিবেদক · 2 weeks ago
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করেছেন।রোববার (১২ জুলাই) ঢাকার...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
প্রিয় দল মরক্কোর বিশ্বকাপ থেকে বিদায় মেনে নিতে পারেননি বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী Nora Fatehi। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মরক্কোর স্বপ্নভঙ্গের পর স্টেডিয়ামের গ্যালারিতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশে থাকা সমর্থকরা তাকে সান্ত্বনা...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন ডেস্ক · 3 weeks ago
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী রবিবার (৫ জুলাই) বিয়ে করছেন তিনি। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে মুম্বাইয়ে নিজের বাসভবনে একান্ত পারিবারিক আয়োজনে সম্...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন ডেস্ক · 3 weeks ago
বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন ডেস্ক · 3 weeks ago
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে সবার দৃষ্টি আকর্ষণ করেন ঢাকাই চলচ্চিত্রের দুই বরেণ্য অভিনেতা আলমগীর ও উজ্জ্বল। জুমার নামাজের বিরতির পর একসঙ্গেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণের ভোটকেন্দ্...