তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে আমির খান, রবিবার গৌরী স্প্র্যাটকে বিয়ে
দে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৫১
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী রবিবার (৫ জুলাই) বিয়ে করছেন তিনি। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে মুম্বাইয়ে নিজের বাসভবনে একান্ত পারিবারিক আয়োজনে সম্পন্ন হবে এই বিয়ের আনুষ্ঠানিকতা।
সম্প্রতি মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন ৬১ বছর বয়সী এই অভিনেতা।
বিয়ের বিষয়ে জানতে চাইলে আমির খান বলেন, “হ্যাঁ, রবিবার ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের পারিবারিক আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়েই বাসায় অনুষ্ঠান হবে।”
নতুন জীবনের জন্য সবার আশীর্বাদ কামনা করে তিনি আরও বলেন, “এটি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখী ও সুন্দর জীবন কাটাতে পারি।”
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খানের বড় ছেলে জুনায়েদ খান। বাবার বিয়ের ঘোষণা দেওয়ার সময় তাকে হাসিমুখে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। তখন তিনি জানান, প্রায় ২৫ বছর ধরে তাদের পরিচয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে জড়ান তারা। গৌরীর আগের সংসারের সাত বছর বয়সী একটি সন্তানও রয়েছে।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে তাদের দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান।
পরবর্তীতে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। তবে বিচ্ছেদের পরও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব যৌথভাবেই পালন করে আসছেন সাবেক এই দম্পতি।
দীর্ঘ ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় পেরিয়ে এবার গৌরী স্প্র্যাটকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন বলিউডের এই সুপারস্টার। তার নতুন জীবনের শুরু ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও শুভকামনা।
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন প্রতিবেদক · 16 hours ago
মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ৩১ জুলাই। তবে আন্তর্জাতিক মুক্তির এক দিন আগেই বাংলাদেশের দর্শকরা সিনেমাটি উপভোগের...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 days ago
ভারতের নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যেই বলিউড তারকাদের নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আ...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 days ago
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 3 days ago
ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায় তিন আপন বোন একই যুবককে হিন্দু রীতি মেনে বিয়ে করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।গত ১৭ জুলাই স্থানীয় একটি মন্দিরে সরোজ, সাবিত্রী ও সন্তোষ নামে তিন বোন বিকাশ নামে এক যুবকের সঙ্গে বিবাহব...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 4 days ago
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন), যিনি সালমান শাহ নামে পরিচিত, তার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত।বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন প্রতিবেদক · 2 weeks ago
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করেছেন।রোববার (১২ জুলাই) ঢাকার...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
প্রিয় দল মরক্কোর বিশ্বকাপ থেকে বিদায় মেনে নিতে পারেননি বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী Nora Fatehi। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মরক্কোর স্বপ্নভঙ্গের পর স্টেডিয়ামের গ্যালারিতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশে থাকা সমর্থকরা তাকে সান্ত্বনা...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন ডেস্ক · 3 weeks ago
বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন ডেস্ক · 3 weeks ago
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন ঘিরে শুক্রবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও শিল্পীদের আনাগোনা, প্রার্থীদের শুভেচ্ছা বিনিময়, ফুল...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন ডেস্ক · 3 weeks ago
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে সবার দৃষ্টি আকর্ষণ করেন ঢাকাই চলচ্চিত্রের দুই বরেণ্য অভিনেতা আলমগীর ও উজ্জ্বল। জুমার নামাজের বিরতির পর একসঙ্গেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণের ভোটকেন্দ্...