পারস্য উপসাগর উপকূলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ইরানের ইসলামিক রেভুলিউশনারি গার্ড করপস (আইআরজিসি)। বিশেষ করে ওমান-সংলগ্ন নৌপথে চলাচলকারী জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ এবং আগাম শনাক্ত করার জন্য বিশেষায়িত ইউনিট মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির বিশেষ গোয়েন্দা ইউনিট হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নিবিড় নজরদারি চালাচ্ছে। উন্নত প্রযুক্তিসম্পন্ন এই ইউনিটের দায়িত্ব হলো জাহাজগুলোকে আগাম শনাক্ত করা, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় সতর্কবার্তা প্রদান করা।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমকারী আন্তর্জাতিক জাহাজগুলোকে তাদের নির্ধারিত নৌপথ অনুসরণ করতে হবে। পাশাপাশি ওমান-সংলগ্ন রুট ব্যবহার না করার জন্যও আন্তর্জাতিক জাহাজগুলোর প্রতি সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অস্থায়ী সমঝোতার পরও পারস্য উপসাগরে আইআরজিসির এই নজরদারি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ওমান অভিযোগ করেছে, কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও আইআরজিসি সমুদ্রপথে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 9 minutes ago
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে এ অগ্নিকা...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: ডেস্ক রিপোর্ট · 3 hours ago
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে এবং দুই দেশের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিকভাবে সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 day ago
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সামরিক উত্তেজনার পর উভয় পক্ষের অভিযান সাময়িকভাবে স্থগিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 day ago
গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাস-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং তার এক সহযোগী নিহত হয়েছেন।রোববার (২৬ জুলাই) চালানো এ হামলায় নিহতরা হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান কর্নে...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 days ago
ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া আরও ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।শনিবার (২৫ জুলাই) দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, নতুন সেনাদের গ্রহণ ও অবস্থা...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 days ago
ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী।শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দেশটির...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 days ago
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সং...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 days ago
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়ার পর সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়।সরকারের সঙ্গে বৈ...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 days ago
প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন ত...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: আন্তর্জাতিক ডেস্ক · 3 days ago
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ আত্মঘাতী হামলায় ১২ জন সেনাসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১২ জন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেন...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
কোনো দেশই যুদ্ধ শুরু করার সময় মনে করে না যে সংঘাত দীর্ঘদিন ধরে চলবে। কিন্তু ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেখা গেছে, অনেক প্রেসিডেন্ট এমন যুদ্ধে জড়িয়েছেন যা বছরের পর বছর স্থায়ী হয়েছে। শেষ পর্যন্ত রাজনৈতিক চাপ, বিপুল ব্যয় এবং জনসমর...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
জুয়ার নেশার খরচ জোগাতে একের পর এক ১৪ জন পুরুষকে বিয়ে করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী আদালতে দোষ স্বীকার করেছেন। তবে প্রসিকিউশনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোয় তার কারাদণ্ডের পরিবর্তে প্রবেশন (পর্যবেক্ষণা...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের বঙ্গোপসাগরে নিখোঁজ একটি মাছ ধরার ট্রলার থেকে ৯ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।সোমবার সু...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। এ ঘোষণা দিয়েছে দেশটির নপারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ। রোববার (১২...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিশ্বাস যুদ্ধবিরতি আর...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 3 weeks ago
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতোবা খামেনিকে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয়নি বলে দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক। তবে এ বিষয়ে ইরানের কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: ডেস্ক রিপোর্ট · 3 weeks ago
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে লাখো মানুষের সমাগম হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শোকানুষ্ঠানে অংশ নিতে আসা মানুষের ঢলে কমপ্লেক্সমুখী প্রায় সব সড়কই...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: ডেস্ক রিপোর্ট · 3 weeks ago
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী পার্বত্য এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাথুরে গিরিখাতে পড়ে গেলে এ মর্মান...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: ডেস্ক রিপোর্ট · 3 weeks ago
প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে জাপানের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এসব চুক্তির মাধ্যমে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দুই দেশ।ভারতের প্রধানমন্ত্...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: সিয়াম · 3 weeks ago
মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের ইমাম খোমেনী গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়েছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গ্র্যান্ড মোসাল্লা চত্বরে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের শ্রদ্ধা জ...