সংসদে অর্থমন্ত্রীর তথ্য: মুজিববর্ষ পালনে ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ টাকা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:২৮
সংসদে অর্থমন্ত্রীর তথ্য: মুজিববর্ষ পালনে ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ টাকা

মুজিববর্ষ উদযাপনে তৎকালীন আওয়ামী লীগ সরকার মোট৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধূরি।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষ পালন উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনসহ বিভিন্ন খাতে এ অর্থ ব্যয় করা হয়েছে। এসব ব্যয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ওই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার৩৫ কোটি টাক দেখানো হয়েছিল।

এদিকে রোববার বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়।া ব্যয় হিসেবে

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য