হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, একদিনে নতুন উপসর্গ ৯৯০ জনের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৪:২৩
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, একদিনে নতুন উপসর্গ ৯৯০ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং সংক্রমণ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এর আগের ২৪ ঘণ্টার প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৩ জন নতুন হাম রোগী শনাক্ত হন এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা যায়।

স্বাস্থ্য অধিদফতর অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকাদান সম্পন্ন করার পাশাপাশি জ্বর, শরীরে র‌্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য