প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব, বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে জাপানে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে জাপানি ভাষা শিক্ষার সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও নতুন শিল্প পার্ক প্রতিষ্ঠায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় দুই দেশের অবকাঠামোগত সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান এমআরটি (মেট্রোরেল) প্রকল্পের অগ্রগতিও আলোচনায় গুরুত্ব পায়।

সাক্ষাৎ শেষে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য