টানা ৫ দিন ভারি বর্ষণের আশঙ্কা, সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৩
টানা ৫ দিন ভারি বর্ষণের আশঙ্কা, সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস



দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বৃষ্টি ও ভারি বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।


বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময়ও দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।


শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েক দিন চলতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করা গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে উত্তর উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খন্ড ও ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় বৃষ্টির এই প্রবণতা তৈরি হয়েছে।


বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও স্থানীয়ভাবে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি থাকতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। বজ্রপাতের সময় খোলা জায়গা, নদী, হাওর ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শও দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য